এ্যাডভোকেট রুবেল ঝালকাঠী বামাকা’র প্রধান উপদেষ্টা

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের (বামাকা) ঝালকাঠী জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৪১ সদস্য বিশিষ্ট জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা এ্যাভোকেট এনামুল ইসলাম রুবেল। উপদেষ্টারা হলেন সমাজসেবক আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠী পৌরসভার সাবেক মেয়র আঃ হালিম গাজী, ঝালকাঠী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ জি.কে মোস্তাফিজুর রহমান, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, বাষন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক। জেলা শাখার কমিটিতে হয়েছেন সভাপতি মুঃ মনিরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুর রশিদ সিকদার, অধ্যক্ষ সৈয়দ মোঃ বেলায়েত হোসেন, মোঃ মনির হোসেন মাহমুদ (সোহেল), মোঃ লুত্ফুল কবির প্রিন্স (কমিশনার) সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হাসান, যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন তালুকদার (বাপ্পি) সাংগঠিনক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকির হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদকঃ মোঃ সাহাদুজ্জামান শিমুল, অর্থ সম্পাদক ব্যাংকার মোঃ হুমায়ুন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ এইচএম এলেন। —প্রেস বিজ্ঞপ্তি