হাটহাজারীতে পাঁচ ভুয়া ডাক্তার আটক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
প্রতারণার দায়ে ৫ ভুয়া ডাক্তারকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। আটকৃতরা হলেন মোঃ আবু ইউসুফ (৩৭), জাহাঙ্গীর আলম (৫০), শিউলী বড়ুয়া (২৫), সীমা আক্তার (২০) ও জান্নাতুল ফেরদৌস (২৬)।
গত ৭ ফেব্রুয়ারি উপজেলার মেখল ইউনিয়নের বাগীরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ব্যক্তিরা ডাক্তার পরিচয়ে টিকা দিতে আসেন। কোনরকম অনুমতি ছাড়াই এরা স্থানীয় ইউপি মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম ও জনৈক মোঃ হারুন এর আয়োজন করেন বলে ব্যানারে লিখেন। এ খবর ইউপি মেম্বার অবগত হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনসহ এলাকাবাসী সেখানে গিয়ে টিকা প্রদানকারী কর্তৃপক্ষকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেন। এসময় তারা কোন প্রকার বৈধ কাগজপত্র এমনকি যারা টিকা প্রদান করছেন তারাও কোন প্রকার ডাক্তারী কাগজপত্র দেখাতে পারেননি। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না জানান, কোন প্রকার অনুমতি ছাড়াই এরা টিকা প্রদান করেন।