জাহাঙ্গীরনগর ভার্সিটিতে গণজাগরণ মঞ্চ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জামায়াত নেতা কাদের মোল্ল¬াসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের আয়োজন করেছে। গতকাল বেলা এগারটা থেকে ২টা পর্যন্ত এ মঞ্চের ব্যানারে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এছাড়াও শনিবার রাতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। গতকাল এই মঞ্চে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন। প্রক্টর অধ্যাপক সোহেল আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, গোলাম রব্বানী, পারভীন জলি প্রমুখ।