ফুলবাড়িতে ভূমি প্রতিমন্ত্রী

গণজাগরণে সংহতি প্রকাশ না করে বিএনপি প্রমাণ করেছে তারা পাকিস্তানপন্থি

ভূমি প্রতিমন্ত্রী এডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, নতুন প্রজন্মের জাগরণের সাথে বিএনপি সংহতি প্রকাশ না করে প্রমাণ করেছে তারা পাকিস্তানপন্থি এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য ষড়যন্ত্র করছে। ৭১’র মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম দেশব্যাপী যে গণজাগরণ সৃষ্টি করেছে তাতে করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বেগম জিয়াদের ষড়যন্ত্র কোন কাজে লাগবে না। আওয়ামী লীগ কোন অশুভ শক্তির কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে এবং শেষও করবে। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে স্থানীয় উর্বশী সিনেমা হল চত্বরে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম-সাধারণ সম্পাদ ফারুকুজ্জামান মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ। অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা।