ভেজালমুক্ত দেশ চাই

ভেজালে সয়লাব সারা দেশ। বলতে গেলে দেশে চলছে নিরব গণহত্যা। খাদ্য পানীয়তে বিষ মিশিয়ে এই গণহত্যা চালানো হচ্ছে। কৃষিজাত, দুগ্ধজাত, মত্স্যজাত, ফলজাত, ডিম, টিনজাত, ব্যাকেটজাত। এমনকি আমদানিকৃত খাদ্য পণ্যে খোলাখুলিভাবে ও নিয়মিতভাবে বিষ মেশানো হচ্ছে। দেশের সকল শ্রেণির মানুষ সেই বিষে আক্রান্ত হচ্ছে। শিশুরা এর প্রধান শিকার। ডায়াবেটিস, কিডনী, ফুসফুস, লিডার, স্নায়ু, চর্ম ও ক্যান্সার রোগের আশঙ্কাজনক বৃদ্ধির প্রধান কারণ বিষাক্ত খাদ্যগ্রহণ। তাই ক্ষতিকর কেমিক্যাল দ্রব্যের বিশেষ করে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে আনা দরকার। এ ব্যাপারে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ও দেশের জনগণকে সচেতন হতে অনুরোধ করছি। সৈয়দ সাইফুল করিম, মিরপুর ১, ঢাকা ১২১৬