ফটো সাংবাদিকদের মমতার হুমকি
বের হও, না হলে চড় মারবো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন। কয়েকদিন আগে নিজের নিরাপত্তারক্ষীকে চাবকানোর হুমকি দিয়েছিলেন। এবার হুমকি দিলেন ফটো সাংবাদিকদের। গতকাল রবিবার তিনি ফটো সাংবাদিকদের ‘অসভ্য’ বলে উল্লেখ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গতকাল রাজ্য সরকার কর্তৃক আয়োজিত মাটি উত্সবের এক অনুষ্ঠানে মমতা সাংবাদিকদের ‘অসভ্য’ আখ্যায়িত করে বলেন, তোমরা সব জায়গায় ঘোরাঘুরি করো কেন? তিনি বলেন, এখনই এখান থেকে বের হও। না হলে কষিয়ে একটা চড় মারবো। সমপ্রতি বইমেলা থেকে বের হওয়ার সময় গাড়ি আসতে দেরি হওয়ায় নিরাপত্তারক্ষীকে ‘চাবকানো’ উচিত মন্তব্য বিতর্কের সৃষ্টি করেন।