‘তুই রাজাকার’ ও ‘জয়বাংলা’ এখন জাতীয় শ্লোগান
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তুই রাজাকার’ ও ‘জয়বাংলা’ স্লোগান এখন আওয়ামী লীগের স্লোগান নয়, জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। বাংলাদেশের নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জেগে উঠেছে। তাই এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে দায়বদ্ধ। গতকাল রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর টোলপ্লাজা সংলগ্ন একটি সড়ক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুশফিক হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আবু জাহির, মনীন্দ্র কিশোর মজুমদার, ডা. সফিকুর রহমান, কামরুল আমীন প্রমুখ।