কর্মসূচি স্থগিত করলে
চলবে না, যুদ্ধাপরাধীদের
সঙ্গে সম্পর্ক ছেদ করুন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৪
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের দায় এড়াতে কেবল কর্মসূচি স্থগিত করলে চলবে না, তাদের সাথে বিএনপির সম্পর্কছেদ করতে হবে। এ প্রশ্নে নিরপেক্ষতার কোন স্থান নেই। জাতীয় ঐক্য গড়ে তুলে যুদ্ধাপরাধীর বিচারের প্রক্রিয়াকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে হবে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ দলের সমাবেশে তিনি এ কথা বলেন। গণতন্ত্রি পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, শাহবাগের জমায়েত প্রমাণ করেছে জাতি যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে কতখানি ঐক্যবদ্ধ। জনগণের এই ঐক্যকে আরো দৃঢ় করে এগোতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, গণতন্ত্রি পার্টির সভাপতিমন্ডলীর সদস্য ডা. শহিদুল্লাহ শিকদার, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ ীয় নেতা দীপায়ন খিসা প্রমুখ।