উদ্দীপনা সংবাদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একঝাঁক নবীনের সমারোহে গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ২০১২-১৩ শিক্ষাবর্ষের লেভেল-১ সেমিস্টার-১ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন- বিশ্ববিদ্যালয়ে জ্ঞানকে আত্মস্থ করা যায়, গবেষণা করা যায়, পর্যালোচনাসহ শিক্ষকের নির্দেশনা পাওয়া যায়।” জ্ঞানের কথা বলতে গিয়ে তিনি জন ওয়ার্টমিলের কথা ম্মরণ করেন। ওরিয়েন্টশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার কৃষি ক্ষেত্রে গুরুত্বের উপর জোর দিয়ে বলেন- “প্রাচীনকালে কৃষির মাধ্যমেই সভ্যতার সূচনা হয়। কৃষিই সভ্যতার আদি উদ্ভাবক। কৃষি একটি গৌরবময় শিল্প।