জোকস
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৩
ঢাকা জাদুঘরে গ্রামের এক লোক ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এক চেয়ারে বসে আরাম করছিল। জাদুঘরের দায়িত্বরত এক কর্মচারী ছুটে এসে বললেন।
কর্মচারী :আরে আরে করছেন কি? জলদি ওঠেন, এটা তো নবাব সিরাজ-উদ্-দৌলার চেয়ার।
লোক :উইঠা যামু ভাই, সিরাজ-উদ্-দৌলা সাহেব আইলেই উইঠা যামুনে।
এক বন্ধু আরেক বন্ধুর বাসায় বেড়াতে এসেছে। কিন্তু বাসায় ঢোকার সাথে সাথেই তিনি লক্ষ করলেন যে তার বন্ধুর ছেলেটি জোরে জোরে চিত্কার করে কাঁদছে।
অতিথি :কী ব্যাপার, তোমার ছেলে কাঁদছে মনে হয়?
বন্ধু :হ্যাঁ।
অতিথি :কেন?
বন্ধু :জানতে চাইনি।
অতিথি :কেন?
বন্ধু :আগে যতবার কান্নার কারণ জানতে চেয়েছি, ততবারই আমাকে টাকা খরচ করে কিছু না কিছু কিনে দিতে হয়েছে।
রাশেদ :কিরে দোস্ত, মন খারাপ কেন তোর?
শাহেদ :আর বলিস না, একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলাম।
রাশেদ :টাকা দেয়নি?
শাহেদ :না, বইটা নিজেই কিনে এনেছে।