আবার পিছিয়ে গেল ‘ধুম থ্রি’-এর মুক্তি

শুরু থেকেই ‘ধুম থ্রি’ ছবির কাজ পিছিয়ে যাচ্ছে। প্রথম দিকে পিছিয়েছে শুধু আমির খানের জন্য। নয়তো গত বছরেরই শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ধুম’ সিরিজের এই সিক্যুয়াল। পরবর্তীতে আমির খানের সিডিউল মিলিয়ে শুটিং শুরু হলেও আবার পিছিয়ে গেল ‘ধুম থ্রি’র মুক্তির তারিখ। আর এবার পেছানোর কারণ শুধুই ক্যাটরিনা। অ্যাকশন ভিত্তিক ছবি বলেই ক্যাটরিনাকে আরও প্রস্তুত হওয়া প্রয়োজন বলে মনে করছেন ছবিটির নির্মাতারা। আর তাই ক্যাটরিনা এখন ব্যস্ত হয়ে পড়েছেন নিজেকে আরও বেশি প্রস্তুত করা নিয়ে। ছবির অধিকাংশ শুটিংয়ের কাজ শেষ। এবার শুধু ক্যাটরিনার কিছু কাজ বাকি। তাই ছবিটি মুক্তি পাবে এ বছরের ২৫ ডিসেম্বর। উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ ‘ধুম থ্রি’ ছাড়া ‘ব্যাং ব্যাং’ ও ‘বোম্বে টকিজ’ ছবির কাজও করছেন।