বিসিআইসি’র চেয়ারম্যান পদে যোগদান
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২১
বাংলাদেশ কেমিকাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান পদে সরকারের অতিরিক্ত সচিব মোঃ মুনসুর আলী সিকদার, এনডিসি যোগদান করেছেন। তিনি ১৯৮২ সালে একজন প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করেন এবং ২০০৩ সালে সরকারের উপ-সচিব পদে পদোন্নতি লাভ করেন। -প্রেস বিজ্ঞপ্তি