ক্যাপশন নিউজ

সম্প্রতি স্কয়ার টয়লেট্রিজের বার্ষিক পরিবেশক ও বিক্রয় সম্মেলন ২০১৩ কক্সবাজারে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ০০০ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) আয়োজিত ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জল হোসেন সভায় সভাপতিত্ব করেন ০০০ রাজশাহীতে ৮৯১তম অগ্রণী ব্যাংকের কোট বাজার শাখা উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা