ফিলিস্তিনের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তি সম্ভব নয় :নেতানিয়াহু
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৬
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবশালী রাজনৈতিক শরীক দলের নেতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি করার সুযোগ ইসরাইলের নেই। এর চেয়ে বরং তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী একটি অন্তর্বর্তী চুক্তি করার চেষ্টা চালানো উচিত। ইসরাইলে ২২ জানুয়ারির সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর সঙ্গে জোটবদ্ধ হয়ে অল্প ব্যবধানে জয়ী হয়েছে লিবারম্যানের দল। এরই মধ্যে তার এ মন্তব্যে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে নতুন করে শান্তিপ্রক্রিয়া শুরুর আশা মুখ থুবড়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।
অবুঝরাই সামাজিক-কূটনৈতিক প্রচেষ্টায় যাদুর মতো ফিলিস্তিনের সঙ্গে সামগ্রিকভাবে শান্তিতে পৌঁছানোর কথা চিন্তা করতে পারে উল্লেখ করে ইসরাইলের টেলিভিশন চ্যানেল টু-তে এক সাক্ষাত্কার লিবারম্যান বলেন, “এটি অসম্ভব। এক্ষেত্রে সংঘাতের সমাধান আসতে পারে না। সংঘাত সামাল দেয়া যেতে পারে। আর তা সামাল দেয়া... দীর্ঘমেয়াদী একটি অন্তর্বর্তী চুক্তি নিয়ে আলোচনা করা জরুরি। সঙ্কট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা সচল করার বিষয়টি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপরই নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।