স্কুল দাবার খবর
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৯
স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবার ষষ্ঠ হতে দশম শ্রেনী গ্রুপের (এ গ্রুপ) ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ভারতের শুভ্রদিপ্ত দাস পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এ গ্রুপে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের আকিব জাওয়াদ আছে দ্বিতীয় স্থানে। পাঁচ পয়েন্ট নিয়ে খিলগাঁও গভর্মেন্ট স্কুলের ওয়াহিদুল আলম ও রাঙ্গামাটির আব্দুল আলী একাডেমীর মোঃ সোহেল হাওলাদার যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন।