উখিয়ায় চেয়ারম্যানের উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ

উখিয়ার খরস্রোতা রেজু খালের উপর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দীর্ঘ কাঠের ব্রিজ নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। উক্ত ব্রিজ নির্মাণের ফলে পূর্বাঞ্চলীয় জনপদে অবস্থিত বিজিবির সদস্যসহ প্রায় ৫ হাজার মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হয়েছে বলে গ্রামবাসীরা জানান। রাজাপালং ইউনিয়নের তুলাতলি, ডেইলপাড়া, দরগাহ বিল ও রেজু আমতলী বিজিবি সদস্যসহ পূর্বাঞ্চলে বসবাসরত প্রায় ৫ হাজার মানুষকে প্রতি বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে দুঃসহ জীবন-যাপন করতে হচ্ছে। সম্প্রতি রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে সে ব্রিজটি নির্মাণ করে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, এলাকার উন্নয়ন ও বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে নিজস্ব উদ্যোগে জনসেবামূলক উন্নয়ন কাজ করায় চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।