গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

গাইবান্ধা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি রবিবার গঠন করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে ফারুক শিয়র চিনুর সভাপতিত্বে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা সংগঠনের প্রতিনিধিদের আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে গাইবান্ধা থিয়েটারের আলমগীর কবির বাদলকে সভাপতি ও পদক্ষেপের আলাল আহমেদকে সাধারণ সম্পাদক করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ২৬ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি- সাখাওয়াত হোসেন বিপ্লব, শাহ আলম বাবলু, বেলাল আহমেদ, সহ-সম্পাদক- আরিফ হোসেন, নূর হাসান, সাংগঠনিক সম্পাদক- জুলফিকার চঞ্চল, অর্থ সম্পাদক- স্বপন সাহা, দপ্তর সম্পাদক- আখিরুজ্জামান বাবু, প্রচার সম্পাদক- কুদ্দুস আলম, প্রকাশনা সম্পাদক- পিটু রশিদ। এ ছাড়াও নির্বাহী সদস্যরা হলেন- সাজেদুল হক নান্টু, তাজুল ইসলাম সাকা, শাহনাজ আমীন মুন্নি ও সিরাজুল ইসলাম সোনা।