ফুলবাড়ীয়ায় পুলিশের ভয়ে ছাত্রের আত্মহত্যা

ত্রিশালের জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের মেধাবী ছাত্র সাদ্দাম হোসেন (২০) পুলিশের নির্যাতনের ভয়ে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে। শনিবার রাত ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ফুলবাড়ীয়া উপজেলার ধামর গ্রামের আকতারুজ্জামানের পুত্র সাদ্দাম ও পাশের বাড়ির সুমনের মধ্যে বৃহস্পতিবার মারামারি হয়। সে ঘটনায় আহত সুমনের অভিভাবক থানায় অভিযোগ দায়ের করে পুলিশের নির্যাতনের ভয় দেখায়। নির্যাতন থেকে বাঁচতে পার্শ্ববর্তী বাকতা পশ্চিমপাড়া গ্রামের তার ফুফা আব্দুল মালেকের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সে শনিবার গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে।