আত্রাইয়ে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৮
অবিভক্ত ভারতবর্ষের প্রখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) ও অবিসংবাদিত নেতা ব্যারিস্টার মোহন দাশ করম চাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) প্রতিষ্ঠিত আত্রাইয়ের ‘বঙ্গীয় রিলিফ কমিটি’ মহাত্মা গান্ধীর ৬৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। দিবসটি পালন উপলক্ষে ‘বঙ্গীয় রিলিফ কমিটি’ এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় গান্ধীজির দীর্ঘ জীবনের উপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ ইসরাফিল আলম, বিশেষ অতিথি সাবেক সাংসদ ওহিদুর রহমান, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরী কুবি, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, প্রতিষ্ঠানের উপদেষ্টা নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, বাবু সনত্ কুমার প্রমুখ।