নন্দীগ্রামে ছাত্রলীগের প্রতিবাদ সভা

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আল-রাজি জুয়েলসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে গত রবিবার নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল বের হয়। এরপর দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আনন্দ কুমারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক সিহাব-উন-নবী, জেলা ছাত্রলীগের উপ-বিভাগীয় সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আ.রাজ্জাক মন্ডল, ছাত্রলীগ নেতা সেলিম রেজা, নাঈম, জুয়েল প্রমুখ।