কুড়িগ্রামে প্যানেলভুক্ত শিক্ষকদের মিছিল

বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ প্যানেলভুক্তরা রবিবার কুড়িগ্রাম শহরে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। শ্লোগান সহকারে তিন শতাধিক অপেক্ষমাণ শিক্ষক মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানায় প্যানেলভুক্তরা। মানববন্ধন কর্মসূচিতে প্যানেলভুক্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আনিছুর রহমান, আল মামুন, মিজানুর রহমান, হাসান আলী প্রমুখ।