ময়মনসিংহ শহরে ককটেলে বিস্ফোরণে ৫ পথচারী আহত
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
ময়মনসিংহ শহরে ককটেলের আঘাতে কমপক্ষে ৫ জন পথচারী আহত হয়েছে। এ নিয়ে শহরে আতংক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শহরের ১০/১৫টি ককটেল বিস্ফোরনেসর শব্দ পাওয়া যায়।
সোমবার রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার ইম্পেরিয়াল মার্কেটের আলিম জুয়োলার্সে দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয় বলে স্বর্ণের দোকানের কর্মচারীরা জানায়। ডাকাতরা অস্ত্রের মুখে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিপুল পরিমানের স্বর্ণাালংকার লুট করে নিয়ে যায়। মুখোশধারী ডাকাতরা মালামাল লুট করার সময় ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটায়। এঘটনার সময় ঘটনাস্থল থেকে প্রায় এক’শ মিটার দূরে শহরের দুর্গাবাড়ী রোডে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে “ জাগো ময়মনসিংহ” ব্যানারে অবস্থান কর্মসূচীসহ বিভিন্ন কর্মসূচী চলছিল। এসময় শহরে আতংক ছড়িয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল বের করে।
জাগো ময়মনসিংহের নেতৃবৃন্দ ঘটনাটি জামাত শিবিরের ঘটিয়ে অভিযোগ করে। ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা শহরের ছোট বাজারস্থ ইসলামি ব্যাংক কার্যালয়ের ইটপাটকেল নিক্ষেপ, এটিএম বুথ ভাংচুর, জামাত-শিবির পরিচালিত ব্রম্মপল্লীতে রেটিনা কোচিং সেন্টারে ভাংচুর ও অগ্নিসংযোগ, শহরের সারদা ঘোষ রোডের স্বদেশ হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করে।