এসো জেনে নিই

* বিশ্বের প্রথম আইসক্রিম আবিষ্কার হয় চীনে। আজ থেকে প্রায় ৭০০ বছর আগে। * বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম চিতা। ঘন্টায় ৭০ মাইল বেগে দৌড়াতে পারে প্রাণীটি। * বিশ্বের প্রথম ক্যালকুলেটর তৈরি করেন ইংরেজী বিজ্ঞানী ভিলহেলন শিকার্ড ১৬২৩ সালে। * বিশ্বের সেরা দশটি জাদুঘরের নাম ব্রিটিশ মিউজিয়াম-লন্ডন, ইজিপশিয়ান মিউজিয়াম-কায়রো, ক্যাপিটোলাইন মিউজিয়াম-রোম, কোপলিস মিউজিয়াম-এথেন্স, আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিষ্ট্রি-নিউইয়র্ক, ন্যাশনাল মিউজিয়াম অব এন্থপোলজি-মেক্সিকো সিটি, মথিমসোনিয়াম ইনস্টিটিউট-ওয়াশিংটন, অষ্ট্রেলিয়ান মিউজিয়াম-সিডনি,এশিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম- সিঙ্গাপুর, ন্যাশনাল মিউজিয়াম অব সিরিয়া-দামাস্কাস। * জীব বৈচিত্র্যে ভরপুর বিশ্বের সর্ববৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দরবন। * বিশ্বের সবচেয়ে দীর্ঘকার কুকুর ৪৪ ইঞ্চি দীর্ঘ এটির বসবাস যুক্তরাষ্ট্রে, নাম “জিউস”। * বিশ্বের প্রথম বিমানবন্দর অবস্থিত আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ১২ কিলোমিটার উত্তরে কলেজপার্ক মাঠে। * বাংলা এবং ভারতবর্ষে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়— ১৭০২ সালের ৬ অক্টোবর ফোর্ট উইলিয়াম দুর্গে। * বাংলাদেশের প্রথম অস্কার বিজয়ী বালক নাফিস, তার পড়াশোনা বিষয় ছিল একাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সাইন্স। সংগ্রহ :সাফিনা আক্তার