ঘাসফড়িং
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৬
ধানের মাঠে সরষে ফুল
হলুদ মিষ্টি গন্ধে
ঘাস ফড়িংদের সভা বসে
সকাল কিবা সন্ধ্যে।
সভা শেষে জানায় তারা—
ফিরবে না আর বাড়ি
মৌমাছিদের সাথে তাদের
ভীষণ রকম আড়ি।
রঙ-বেরঙের ডানা মেলে
দোলায় পুচ্ছ বাহার
তিড়িংবিড়িং নাড়ায় যে শিং
করে সুখের আহার।