স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
উত্সবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু হওয়া কারাতে লিগের উদ্বোধনী দিনে স্ব-স্ব খেলায় জয়লাভ করেছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, ফিরিঙ্গী বাজার লাকী ক্লাব ও কোয়ালিটি ক্লাব।
গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে অনুষ্ঠিত কারাতে লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, কারাতে কমিটির চেয়ারম্যান শাহাজাদা আলম, সিজেকেএসর নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
দুই দিনের প্রতিযোগিতায় ১৮ দলের ২১৬ জন প্রতিযোগী কারাতে প্রদর্শন করে যাচ্ছেন। তন্মধ্যে মহিলা প্রতিযোগী রয়েছেন ৬২ জন।