চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের বরণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেছেন, অত্যন্ত সুষ্ঠু ও নিরবছিন্নভাবে এগিয়ে যাচ্ছে চুয়েটের শিক্ষা কার্যক্রম। চুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের আন্তরিক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে শিক্ষা-গবেষণাসহ নানাখাতে ব্যাপক অগ্রগতি সাধিত হচ্ছে। সমপ্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তড়িত্ ও কম্পিউটার কৌশল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, পুরকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মো: হযরত আলী, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সুলতান মোহাম্মদ ফারুক, মানবিক বিভাগের প্রধান ড. মো: মোস্তফা কামাল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কাজী দেলোয়ার হোসেন, সমপ্রতি যোগদানকৃত শিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রভাষক মো: সালাউদ্দিন ও মো: নুরুজ্জামান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক খাতুন-এ-জান্নাত, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির প্রভাষক সাদিয়া তাসনিম মৌরি, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পিয়াস চৌধুরী, মানবিক বিভাগের প্রভাষক মো: আব্দুল হাই ও সুমন দে।