সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান স্মৃতি স্কুল ফুটবলে বালিকা বিভাগে লতিফা সিদ্দীকি বালিকা দল ও বালক বিভাগে সাদেক মোস্তান বালক দল জয়ী হয়।
গত মঙ্গলবার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় খেলাদুটি। এতে লতিফা সিদ্দীকি বালিকা উচ্চ বিদ্যালয় দল ১-০ গোলে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় দলকে হারায়। অপরদিকে সাদেক মোস্তান বালক দল ট্রাইব্রেকারে ১-০ গোলে হারায় আর আর টেক্সটাইল উচ্চ বিদ্যালয়কে।