জোকস

মস্কোর এক পার্কে বসে কথা বলছেন দুই বাবা- :তা আপনার ছেলেটা তো বেশ অনেকদিন হলো ভার্সিটিতে ভর্তি হয়েছে। বের হয়ে ও কী করবে কিছু ঠিক করেছে? :তা আর কী ঠিক করবে। সেশনজটে পড়ে বের হতে হতে ও এমনিতেই বুড়ো হয়ে যাবে। আর ততদিনে মনে হয় না আমার মতো পার্কে এভাবে বসে থাকা ছাড়া অন্য কিছু করার বয়স ওর থাকবে। প্রথম বন্ধু :কী রে, তোর নতুন অফিসের বস লোকটি কেমন? দ্বিতীয় বন্ধু :ভালো কি না জানি না। তবে উনার সাথে আমি একেবারেই খাপ খাওয়াতে পারছি না। আর এ নিয়ে প্রায়ই ঝামেলা হচ্ছে। প্রথম বন্ধু :খাপ খাওয়াতে পারছিস না মানে কি? দ্বিতীয় বন্ধু :এই মানে ধর যেদিন আমার অফিসে যেতে দেরি হচ্ছে সেদিন উনি সাত সকালে এসে হাজির। আর আমি যেদিন ঠিক সময় মতো অফিসে ঢুকছি সেদিন উনি আসছেন অনেক দেরি করে! সর্দারজি প্রথম বারের মতো কেরালায় এসেছেন ঘুরতে। কিন্তু শহরের ঢোকার মুখ থেকেই ফিরে গেলেন তিনি। পরে তার গ্রামের সবাই যখন তার কাছে জানতে চাইলো যে কেরালা শহরটা দেখতে কেমন তখন সর্দার বললেন, ‘আরে দূর কেরালা আবার কোনো শহর হলো না কি। এটা হলো মানুষকে বোকা বানানোর একটা ফন্দি। শহরটা এতোই ছোট যে ওরা সাইনবোর্ডের এক পিঠে স্বাগতম লিখে শহরে ঢোকার আমন্ত্রণ জানিয়েছে আর অপর পিঠেই কেরালায় আসার জন্য আপনাকে ধন্যবাদ লিখে শহর শেষ করে দিয়েছে!’