নতুনরূপে ‘রূপ কথা’
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৯
আজ থেকে নতুনরূপে দর্শকদের সামনে আসছে মাছরাঙা টেলিভিশনের সৌন্দর্যচর্চার অনুষ্ঠান ‘রূপ কথা’। ইতোমধ্যে দর্শকদের দৃষ্টি কাড়া এ অনুষ্ঠান এবার আসছে ‘রূপ কথা’ শিরোনামে। বিউটি পার্লারে না গিয়ে বাসায় নিজেরাই কীভাবে রূপ ও সৌন্দর্য সুরক্ষা করতে পারবেন, সেটাই তুলে ধরার চেষ্টা করা হবে এতে। সেই সাথে কৃত্রিম প্রসাধনীর বাইরে ভেষজ ও প্রাকৃতিক উপাদানে সৌন্দর্যচর্চার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রতি বুধবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এবারের পর্বের অতিথি সারিকা।