বিমান বিধ্বস্ত হয়ে গিনির সেনাপ্রধান নিহত
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫২
লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় সোমবার বিমান দুর্ঘটনায় প্রতিবেশী গিনির সেনাবাহিনী প্রধান জেনারেল সুলেমানি কেলেফা দিয়ালে¬া নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর আরো পাঁচ শীর্ষ কর্মকর্তা ও বিমানের পাঁচ ক্রুও নিহত হয়েছেন। লাইবেরিয়ার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তারা দেশটিতে যাচ্ছিলেন।
মনরোভিয়া থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে চার্লসভিল নামক এলাকার একটি পাম বাগানে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন লাইবেরিয়ার তথ্যমন্ত্রী। এতে বিমানটিতে থাকা ১১ জনের সবাই নিহত হন।
গিনির প্রতিরক্ষামন্ত্রী আব্দুল কেবেলি কামারা এক বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনায় গিনির সশস্ত্রবাহিনী প্রধান জেনারেল সুলেমানি কেলেফা দিয়ালে¬াসহ গিনির প্রতিনিধি দলের ছয়জন কর্মকর্তা ও পাঁচজন ক্রু নিহত হয়েছেন। গিনির শক্তিশালী সেনাবাহিনী তৈরির মূল উদ্যোক্তাদের মধ্যে জেনারেল দিয়ালে¬া ছিলেন অন্যতম। তিনি দেশটির প্রেসিডেন্ট আলফা কোন্দের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত ছিলেন।