সিংগাইরে কলেজ ছাত্র হত্যার আসামিরা গ্রেফতার হয়নি

সিংগাইর উপ-জেলার তালেব-পুর ইউনিয়নের ইরতা কাশিমপুর গ্রামে সুজন নামে কলেজ ছাত্র সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়। সে ঐ গ্রামের দিন মজুর মকিম উদ্দিনের ছেলে এবং সিংগাইর কলেজের ১ম বর্ষের ছাত্র ছিল। সুজন গত বছরের ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধুদের নিয়ে বাজারে গল্প করছিল। এমন সময় সন্ত্রাসীরা দা, চাপাতি ও রড নিয়ে সজল ও তার বন্ধুদের উপর হামলা চালায়। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সুজন মারা যায়। নিহতের মা মালেকা বেগম এ ব্যাপারে মামলা দায়ের করেন। এলাকাবাসী শহিদুল ইসলাম (২২), রিপন (২১), পনির (২০) ও রনি (১৯) নামে সন্ত্রাসীদের ধরে পুলিশে দেয়। পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করলে ১৬৪ ধারার জবানবন্দিতে তারা তাদের দোষ স্বীকার করে এবং সাব্বির, হামেদ আলী, এমরান, মুন্না ও রাজীব ঘটনার সাথে জড়িত আছে বলে জানায়। মামলার বাদী নিহতের মা মালেকা বেগম এবং তার স্বামী আকমল খা জানান, যে ৪ আসামিকে ধরিয়ে দিয়েছি পুলিশ শুধু তাদেরই ধরেছে। বাকী আসামিদের পুলিশ ধরছে না। অথচ আসামিরা বাড়িতেই থাকছে।