কাঠালিয়ায় জাতীয় পার্টির (জেপি) কর্মী সভা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
কাঠালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) শাখার উদ্যোগে এক কর্মী সভা গত সোমবার (১১ ফেব্রুয়ারী) বিনাপানি বাজারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রিয় কমিটির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং জেপি ঝালকাঠি জেলা সভাপতি এডভোকেট মোঃ এনামুল ইসলাম রুবেল। নেপাল চন্দ্র হালদারের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেপির উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু, যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান দুধা। বক্তব্য রাখেন রাখেন জাতীয় শ্রমিক পার্টির উপজেলা আহবায়ক মোঃ জাকির হোসেন মজনু, যুব সংহতির নেতা মো. রাসেল, মো. জাহাঙ্গীর হোসেন, ছাত্র সমাজের উপজেলা আহবায়ক এইচ এম এলেন প্রমুখ।
সভাশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ২০১৩ সালের ক্যালেন্ডার বিতরন করেন প্রধান অতিথি। এসময় জেপি ও অঙ্গ সংগঠনের ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।