মতলবে শিক্ষক সমিতির জমি রক্ষার দাবিতে মানববন্ধন

মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব সম্পত্তি কথিত ভূমি দস্যুদের কবল থেকে রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় সমিতি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি জেসমিন সুলতানা। সংবাদ সম্মেলন পূর্বে উপজেলায় কর্মরত শতাধিক শিক্ষকের অংশ গ্রহণে মতলব চাঁদপুর সড়কে সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।