ঢাবি ক্লাবের প্রীতি সম্মিলনী স্থগিত
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী অঞ্চলে চলমান আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বার্ষিক প্রীতি সম্মিলনী ও নৈশভোজ আপাতত স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, পরবর্তী তারিখ যথাসময়ে অবহিত করা হবে।