শীর্ষেই থাকলেন আজারেঙ্কা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
টেনিসে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন বেলারুশের তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। সোমবার প্রকাশিত ডব্লি¬উটিএ র্যাঙ্কিং অনুযায়ী সর্বমোট ১০,৩২৫ পয়েন্ট নিয়ে আজারেঙ্কা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করেছেন। ৫৫ পয়েন্ট কম নিয়ে তার পরের অবস্থানেই আছে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
রুশ তারকা মারিয়া শারাপোভাকে পিছনে ফেলে ১৫টি গ্র্যান্ডস্ল্যামের মালিক এবং পাঁচবার র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেরেনা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। পোল্যান্ডের আজনিয়েস্কা রাদাওয়ানাস্কা চতুর্থ স্থান ধরে রাখলেও চায়নার শীর্ষ বাছাই সাবেক ফ্রেঞ্চ ওপেন জয়ী লি না পঞ্চম স্থানে উঠে এসেছেন। এদিকে শীর্ষ তারকাদের ভিড়ে প্রথম ১০ জনের তালিকার সর্বশেষ স্থানটি পেয়েছেন সাবেক শীর্ষ বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। ফ্রেঞ্চ শীর্ষ তারকা মারিওন বার্তোলির থেকে ক্যারোলিন মাত্র পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে দশম স্থান লাভ করেছেন। - বাসস/ এএফপি
ডব্লি¬উটিএ র্যাঙ্কিং
(শীর্ষ ২০ তারকা)
১. ভিক্টোরিয়া আজারেঙ্কা (বেলারুশ) ১০,৩২৫ পয়েন্ট
২. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ৯৯৭০
৩. মারিয়া শারাপোভা (রাশিয়া) ৯৫৪৫
৪. আজনিয়েস্কা রাদাওয়ানাস্কা (পোল্যান্ড) ৭৫৫০
৫. লি না (চায়না) ৬২৫৫
৬. এ্যাঞ্জেলিক কারবার (জার্মানী) ৫৪০০
৭. সারা ইরানি (ইতালি) ৪৭৯৫
৮. পেট্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র) ৪২৮৫
৯. সামান্থা স্টোসার (অস্ট্রেলিয়া) ৪২৩০
১০. ক্যারোলিন ওজনিয়াকি (ডেনমার্ক) ৩৫৪৫
১১. মারিওন বার্তোলি (ফ্রান্স) ৩৫৪০
১২. নাদিয়া পেট্রোভা (রাশিয়া) ২৯৪৫
১৩. আনা ইভানোভিচ (সার্বিয়া) ২৮৪১
১৪. মারিয়া কিরিলেনকো (রাশিয়া) ২৭৭০
১৫. ডোমিনিকা চিবুলকোভা (স্লে¬াভাকিয়া) ২৬৯৫
১৬. রবার্তা ভিঞ্চি (ইতালি) ২৫৩৫
১৭. সে¬ায়ানে স্টিফেন্স (যুক্তরাষ্ট্র) ২৪৬৬
১৮. লুসি সাফারোভা (চেক প্রজাতন্ত্র) ২২২০
১৯. জুলিয়া জর্জেস (জার্মানী) ১৯১৫
২০. একাটেরিনা মাকারোভা (রাশিয়া) ১৮৮১