রাগবীর সেমিফাইনাল আজ

হেলথ ফার্স্ট রাগবী টুর্নামেন্টের আজ দু’টি সেমিফাইনাল। ধানমন্ডি সুলতানা কামাল কমপ্লেক্সে প্রথম সেমিফাইনালে বেলা আড়াইটায় মুখোমুখি হবে এস ও এস পল্লী এবং পূর্ব খিলগাঁও প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় এবং রায়ের বাজার উচ্চ বিদ্যালয়। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ফাইনাল। বাংলাদেশ রাগবি ইউনিয়নের আয়োজনে টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে মনোয়ারা হাসপাতাল (প্রা:) লিমিটেড।