আরচ্যারিতে পুরো প্যানেল নির্বাচিত
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৯
আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। সভাপতি পদে নির্বাচন হয়নি। এবারও সভাপতি পদে থাকছেন লে. জে. মো. মইনুল ইসলাম। অন্যান্য ফেডারেশনের মতো আরচ্যারির নির্বাচনে নাক গলাতে পারেনি ফোরাম। ২৪ জনের পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি শফিক আনোয়ার, মাহফুজুর রহমান, আনিসুর রহমান, শোয়েব চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত এবং কামরুল ইসলাম কিরণ। কোষাধ্যক্ষ সাহাবউদ্দিন, সদস্যরা হলেন— লে. কর্নেল মাহবুবুল আলম, হামিদা বেগম, মিসেস রওশন আখতার ছবি, ফজলুল হক আরিফ, আজিজুর রহমান বাচ্চু, মাহবুব মোরশেদুল আলম লেবু, ফজলুর রহমান মুকুল, আলমগীর কবীর, সোহেল আকরাম, ফারুক ঢালী, মোকসেদ সফী, মাছুদুর রহমান চুন্নু, রফিকুল ইসলাম টিপু, আয়ুব খান (বুলু), আয়নাল হক স্বপন, রকিব আহমেদ।