কেন্দ্রীয় ১৪ দলের সভা আজ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ ীয় ১৪ দলের সভা আজ বুধবার সন্ধ্যা ৬টায় ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন এবং বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, বোমাবাজি ও দেশবিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে গৃহীত আগামী ১৬ ফেব্রুয়ারির গণপদযাত্রা কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার বিষয় নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দা সাজেদা চৌধুরী এমপি সংশ্লিষ্ট নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।