পছন্দ মতো যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৬
বিএনপি নেতা এমকে আনোয়ার বলেছেন, বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়, তবে তা হতে হবে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের। পছন্দমতো বিচার করা যাবে না। তিনি বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার করতে হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় এমকে আনোয়ার একথা বলেন।