শোক সংবাদ

হামিদা আহমেদ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নেয়াজ আহমেদের মা হামিদা আহমেদ গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। হামিদা আহমেদ ৬ সন্তান, ৯ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। হামিদা আহমেদের মৃত্যুতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে শোক প্রকাশ এবং তার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। আলতাফ হোসেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য, মাগুরা পৌর মেয়র প্রবীণ সংগ্রামী নেতা আলতাফ হোসেন শ্বাসকষ্টজনিত রোগে গতকাল মঙ্গলবার হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ হাসপতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক ছেলে, চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকায় জানাজা শেষে আলতাফ হোসেনকে মাগুরা পৌর কবরস্থানে দাফন করা হবে। আলতাফ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এ জেড এম সামসুদ্দীন সাবেক প্রধান বিচারপতি ঈমাম হোসেন চৌধুরীর একমাত্র ছেলে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এজেডএম সামসুদ্দীন চৌধুরী (৬২) গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এ জেড এম সামসুদ্দীন স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার জানাজা শেষে তাকে ফৌজদারহাটস্থ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আব্দুর রশীদ সরকার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিশামতখেজু গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশীদ সরকার (৮৫) গত সোমবার রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী ও ৯ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গোলাম মোস্তফা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা (৫৭) হেপাইটিস ‘সি’ ভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মো. লাল মিয়া বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মো. লাল মিয়া (৯৬) গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ৩ পুত্র, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আছর জানাজা শেষে বালুয়াকান্দি গোরস্থানে তাকে দাফন করা হয়। মো. লাল মিয়ার মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল করিম ফারুক শোক প্রকাশ করেছেন। প্রসন্ন কুমার কানু বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির আজীবন সদস্য প্রসন্ন কুমার কানু গতকাল রাত ৭টায় ইসলামী ব্যাংক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী কানুতোষ মজুমদার ও সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী প্রসন্ন কুমার কানুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মাহফুজ ভুঁইয়া প্রবীণ বাম রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা মাহফুজ ভুঁইয়া রবিবার সন্ধ্যায় হূদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী বিশিষ্ট সাংবাদিক কণিকা মাহফুজ, একমাত্র কন্যা, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মাহফুজ ভুঁইয়ার মৃত্যুতে জনমুক্তি পার্টির পক্ষ থেকে আজ বাদ আছর রসুলবাগ, দক্ষিণ দনিয়া, জিয়া সরণী, কদমতলী, ঢাকায় আলোচনা ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।