ওভারিয়ান সিস্ট

মহিলাদের ওভারিয়ান সিস্ট খুব পরিচিত একটি রোগ। অনেক মহিলাই এই সমস্যায় কষ্ট পেয়ে থাকেন। কিন্তু সহজে বাইরে বলতে চায়না। ওভারিয়ান বা ডিম্বাশয়ের সিস্ট যে কোন বয়সী নারীদেরই হতে পারে। সাধারণত: ৫০ বছর বয়সের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। অর্থাত্ মাসিক বন্ধ হয়ে যাবার আগে এই রোগ বেশি হয়। ওভারি বা ডিম্বাশয়ে পানিপূর্ণ থলিকে সিস্ট বলা হয়। বিভিন্ন ধরণের সিস্ট মেয়েদের হতে পারে। বেশিরভাগ ওভারিয়ান সিস্ট কিন্তু বিপজ্জনক নয়। তবে কিছু সিস্ট থাকে যা থেকে বিপদ হতে পারে। ওভারিয়ান সিস্ট হলে বিভিন্ন লক্ষণ দেখা যায়। সবার কিন্তু একই রকম লক্ষণ নাও থাকতে পারে। যেসব লক্ষণ কমন তার মধ্যে আছে- পেটে ব্যথা হওয়া, প্রস্রাবের সমস্যা, বমি বমি ভাব, মাসিক বা ঋতুস্রাবের সমস্যা, ওজন বৃদ্ধি, পিঠের ব্যথা, পেটের সমস্যা ইত্যাদি। আবার অনেক সময় সিস্ট ফেটে গিয়ে নানা  সমস্যা হতে পারে। তলপেট ফুলে যেতে পারে। সাধারণত: আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে এই রোগ নির্ণয় করা হয়। সিস্ট ছোট হলে তাকে বলে ফাংশনাল সিস্ট। এসব অধিকাংশ ক্ষেত্রে নিজে থেকেই ঠিক হয়ে যায়। ৩ মাস পরে আলট্রাসনোগ্রাম করলে দেখা যায় চলে গেছে। তবে যদি আলট্রাসনোগ্রাম সিস্টের মধ্যে সমস্যা পাওয়া যায় এবং তা যদি ৩ মাসের মধ্যে চলে না যায় তবে অপারেশন করতে হতে পারে। এমন সমস্যা হলে গোপান না করে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। সচেতনতাই আমাদের অনেক জটিলতা থেকে বাঁচাতে পারে।

nডা. মো. ফজলুল কবির পাভেল

মেডিসিন বিভাগ

রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল