স্তব্ধ কর্মসূচি পালন করলো আইনজীবী সমন্বয় পরিষদ

শাহবাগের গণজাগরণ মঞ্চের স্তব্ধ কর্মসূচি পালন করেছে সরকার সমর্থিত আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিকাল ৪টা থেকে এ কর্মসূচি পালন করা হয়। তিন মিনিট ব্যাপ্তি এ কর্মসূচিতে কাঁধে কাঁধ মিলিয়ে গণজাগরণ মঞ্চের ‘রাজাকারের ফাঁসি চাই’ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন আইনজীবীরা। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এডভোকেট আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার তানিয়া আমীরসহ অর্ধশতাধিক আইনজীবী।