নয়াদিগন্তে আগুনের জন্য ছাত্রলীগ-যুবলীগ দায়ী :ফখরুল
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৩
গতকাল মঙ্গলবার দৈনিক নয়াদিগন্তে আগুন লাগানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে এর নিন্দা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আগুন লাগিয়ে একটি মাইক্রোবাস এবং প্রেসের জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ কাগজের বান্ডিল ভস্মীভূত করাসহ ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশেরও আশংকা ছিল।
বিবৃতিতে বলা হয়, সরকার নিজেদের দুঃশাসনকে প্রলম্বিত করতে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। বিরোধী মতামতকে গলাটিপে হত্যা করার জন্য সরকার তার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করছে।