নুসরাত হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

 

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে ফেনী জেলার সোনাগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও পুড়িয়ে হত্যার  প্রতিবাদে হত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দিনদিন বাড়ছে। মানুষ চরমভাবে উদ্বিগ্ন। মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহানকে যারা নিষ্ঠুরভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে। কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সম্পদক দুর্জয় দত্ত পুরকাস্থের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট খলিল রহমান, কর্নিকার মুক্ত স্কাউটস দলের সভাপতি মো. রুহুল আমিন, কুলেন্দু শেখর দাস, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, কৃষক নেতা আব্দুল কাউয়ুম, মো.আমিনুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, কে এম শহীদুল, মো. তাহের আলী, অমিত দাস গুপ্ত, জাকারিয়া ইমন, লুত্ফুর রহমান, সৈকত পাল, অনুশ্রী দাস, বর্ষা আক্তার, রাজ, সাগর, সামসুল, সজিব প্রমুখ        —ইত্তেফাক