ভালোবেসে গোলাপ

ভালোবাসার সাথে গোলাপ ওতপ্রোতভাবে জড়িত। প্রেমিক কিংবা প্রেমিকা যে কাউকে ভালোবাসার শুভেচ্ছা পাঠাতে গোলাপ অনন্য। তবে এই গোলাপের আছে অনেক অর্থ। লাল গোলাপ :নির্দেশ করে উত্তেজনা আর শারীরিক আবেগ ভরা ভালোবাসা সাদা গোলাপ :নিরীহ আর খাঁটি ভালোবাসার প্রতীক গোলাপি গোলাপি :বন্ধুত্বের প্রতীক, ভালোবাসা শুরু হওয়ার সংকেত হলুদ গোলাপ :শ্রদ্ধা আর দায়িত্বশীলতার প্রতীক এ-তো গেল গোলাপের রঙের ব্যবচ্ছেদ। তবে গোলাপ গুনে গুনেও কিন্তু অনেক কিছু প্রকাশ করা যায়। যা আমরা অনেকেই জানি না। ১টি গোলাপ = প্রথম দেখায় প্রেম ২টি গোলাপ = সাধারণ ভাব বিনিময় ৩টি গোলাপ = আমি তোমাকে ভালোবাসি ৭টি গোলাপ = তোমার প্রেমে পাগল ৯টি গোলাপ = আমরা সারা জীবন একসাথে থাকব ১০টি গোলাপ = তুমি শুধুই আমার ১১টি গোলাপ = পৃথিবীতে তোমাকেই আমি সবচেয়ে বিশ্বাস করি ১২টি গোলাপ = প্রতিশ্রুতি দিলাম সব সময় কাছে থাকব ১৩টি গোলাপ = সারা জীবন বন্ধুর মতো কাছে থাকব ১৫টি গোলাপ = আমি দুঃখিত ২০টি গোলাপ = আমি সারা জীবন বিশ্বাসী হয়ে থাকব ২১টি গোলাপ = আমি তোমার কাছে দায়বদ্ধ ৩৬টি গোলাপ = আমাদের ভালোবাসার মুহূর্তগুলো আমি সারা জীবন মনে রাখব ৪০টি গোলাপ = আমার পুরো হূদয় দিয়ে আমি তোমাকে ভালোবাসি ১০৮টি গোলাপ = আমাকে বিয়ে করবে?