পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: পটিয়া পৌর সদরে একটি কমিউনিটি সেন্টারে সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের ৪০তম বর্ষপূতি উত্সব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে মালঞ্চের সভাপতি অজিত কুমার মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ ড. মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। মালঞ্চ প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বইমেলা, গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, প্রীতি ম্যাচসহ নানা আনন্দ আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃনাল কান্তি বড়ুয়া, ইছহাক চৌধুরী, স ম ইউনুছ, আবু তৈয়ব, মুহাম্মদ ছৈয়দ, সেলিম উদ্দিন, এডভোকেট খুরশীদ আলম, ভগীরত দাশ, ডা. পিন্টু কুমার দে, রশীদ এনাম, গিয়াস উদ্দিন সেলিম, সোহেল পারভেজ সুমন, আবদুর রহমান রুবেল, পলাশ রক্ষিত, রুদ্র সাজিদুল প্রমুখ —ইত্তেফাক