ক্যারিয়ার গড়তে নটিক্যাল সায়েন্স
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৯
পড়াশোনা শেষে একটি ভালো চাকরি কে না চায়। তবে প্রতিযোগিতামূলক বিশ্বে চাকরির সুযোগ খুব একটা সহজ বিষয় না । তাই প্রয়োজন হয় এমন একটি বিষয়ে পড়ালেখা করা যেন তা শেষ হতে না হতেই পাওয়া যাবে ভালো একটি চাকরি । নটিক্যাল সায়েন্স এমনই একটি বিষয়।
নটিক্যাল সায়েন্স কী :নটিক্যাল সায়েন্স বিষয় নিয়ে পড়তে হলে সর্বপ্রথম জানা প্রয়োজন নটিক্যাল সায়েন্স কী। সমুদ্রে ভ্রমণের পাশাপাশি যারা সেটাকেই পেশা হিসেবে নিতে চায়, তারাই পড়তে পারেন নটিক্যাল সায়েন্সে। জাহাজের নাবিক হতে হলে প্রয়োজন এই বিষয়ে পড়াশোনা এবং সঠিক প্রশিক্ষণ। নটিক্যাল টেকনোলজি এবং শিপিং ম্যানেজমেন্টের নানা বিষয়ও এর আওতায় পড়ে।
পড়াশোনা :একজন নাবিকের প্রথেমেই জানা প্রয়োজন জাহাজের অবস্থা এবং সেই সঙ্গে জাহাজ চালানোর নিয়ম-কানুন। জানতে হবে যেখানে জাহাজটি যাবে সেখানকার ল্যান্ড সায়েন্স, চ্যানেল, জলের গভীরতা, আলোর সুবিধা সম্পর্কে যাবতীয় তথ্য। এরই সঙ্গে জানা প্রয়োজন গ্লোবাল পজিশনিং সিস্টেম সম্পর্কে যাবতীয় তথ্য। দরকার পড়ে ফায়ার ফাইটিং, লাইফ সেভিং ইত্যাদি বিষয় সঠিক প্রশিক্ষণের। জানা থাকা দরকার পরিবেশ সুরক্ষার মতো বিষয়। জাহাজ যাতে করে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা নিতে হয় ক্যাপ্টেনকে। ক্যাপ্টেনকে জানতে হয় অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক নৌ-আইন সম্পর্কে। নটিক্যাল সায়েন্সের মাধ্যমে এই সব বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। এসব বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন ০১৮৪১১৬১১৬১, ০১৭৩১০০৬৯৮৯ নম্বরে।
ভর্তির যোগ্যতা :নটিক্যাল সায়ন্সে পড়তে হলে শিক্ষর্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতে জিপিএ ৩ থাকতে হবে। তবে পদার্থবিদ্যা ও গণিতে আলাদাভাবে ৩.৫ এবং ইংরেজিতে জিপিএ ৩ থাকতে হবে। নূন্যতম বয়স হতে হবে ১৭ বছর।
চাকরির সুযোগ :পাড়াশোনা শেষে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদস্য দেশি-বিদেশি বিভিন্ন শিপিং কোম্পানিতে। এ ছাড়াও ডেক অফিসার, শিপিং এজেন্ট, শিপিং ইন্সপেক্টর, মেরিন ইনস্যুরেন্স অ্যাডজাস্টর কিংবা পোর্ট ম্যানেজার হিসাবেও চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। রয়েছে বাংলাদেশ মাচের্ন্ট নেভি অফিসারদের চাহিদা।
কোথায় পড়বেন :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিপার্টমেন্ট অব শিপিং কর্তৃক অনুমোদিত নটিক্যাল সায়েন্স পড়া যাবে ওয়েস্টার্ন মেরিন একাডেমিতে। এখান থেকে ২ বছরের সফল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীগণ সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজে ডেক-ক্যাডেট এবং ইঞ্জিন ক্যাডেট হিসেবে যোগ দিতে পারবে। কর্মজীবনের ধারাবাহিকতায় তারা পরবর্তীতে ক্যাপ্টেন/চিফ ইঞ্জিনিয়ার পদে উন্নীত হবেন। যোগাযোগ :রূপসী বাসস্টান্ড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।