কলিংবেল
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২২
বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘কলিংবেল’ প্রচার হবে দিগন্ত টেলিভিশনে আজ রাত ৮টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন বাশেদ সিমন, উপমা, প্রবীর মিত্র, শর্মিলী আহম্মেদ, লীনা আহম্মেদ ও আরজে সায়েমসহ আরও অনেকে। নাটকের কাহিনীতে দেখা যাবে—সদ্য বিবাহিত দম্পতি অরণ্য ও শর্মী হানিমুনের উদ্দেশ্যে লন্ডন প্রবাসী অরণ্যর নিজস্ব রিসোর্টে যায়। সুনিপুণভাবে তৈরি রিসোর্টটি ঘুরে ঘুরে দেখে একপর্যায়ে তারা যখন ভালোবাসায় নিমজ্জিত হতে যায় ঠিক সেই মুহূর্তে একটি দৈব্য কলিংবেলের শব্দে তাদের ভালোবাসায় ভাঙন ধরে। মান অভিমানের চরম পর্যায়ে শর্মী রিসোর্ট থেকে রাতের আঁধারে পালিয়ে আসে তার পূর্ব প্রেমিক রবির নিকট। এভাবেই চলতে থাকে নাটকটি।