চ্যানেলে চ্যানেলে ভালোবাসার বিশেষ আয়োজন

আজ বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিবসকে উপলক্ষ করে শুধু সাধারণ মানুষই নয়, প্রতিটি চ্যানেলও তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে বিশেষভাবে। এসব অনুষ্ঠানমালার বাছাইকৃত অংশটুকু প্রকাশ হলো। চ্যানেল টোয়েন্টিফোর :দুপুর ৩টা ২০ মিনিটে ‘নন্দন কনসার্ট’, অংশগ্রহণে—জেমস, লালন, কণা ও রাজীব। রাত ৮টায় কক্সবাজার থেকে লাইভ ‘ভ্যালেন্টাইন ওয়েভ’, অংশগ্রহণে—আগুন, ন্যান্সি, তপু। আরটিভি :সকাল ১০টা ৪০ মিনিটে বিশেষ লাইভ ‘তারকালাপ’, অতিথি আজিজুল হাকিম ও জিনাত হাকিম। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে লাইভ ‘ভ্যালেন্টাইন্স নাইট’। ১১টা ২০ মিনিটে নাটক ‘শেষ পর্যন্ত’, অভিনয়ে সজল, বিদ্যা সিনহা মিম। এটিএন বাংলা :সকাল ১০টা ৩০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘প্রিয় তুমি’। ১২টা ১০ মিনিটে ‘ইয়ে করে বিয়ে আর বিয়ে করে ইয়ে’। ১টা ২০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘বিশ্বজুড়ে ভালোবাসা’, রাত ৮টা নাটক ‘তুমি যদি রাধা হতে’, ৯টা ৫ মিনিটে ‘পাঁচফোড়ন’। মাছরাঙা :সকাল ৭টা লাইভ ‘রাঙা সকাল’, আনোয়ার হোসেন ও তাসমিমা হোসেন। রাত ৮টায় টেলিফিল্ম ‘এই মায়া’। চ্যানেল আই :দুপুর সাড়ে ১২টায় ‘তারকাকথন’, ১টায় ‘সিনেমার গান’, ৭টা ৫০ মিনিটে নাটক, ‘ভালোবাসো বাঁচো’। এসএ টিভি :রাত ৯টায় নাটক ‘১২.১২.১২’। দিগন্ত :দুপুর সাড়ে ১২টায় মিনিটে নাটক ‘অস্তিত্ব’। সন্ধ্যা ৬টায় ‘রংরূপ’, অতিথি আজিজুল হাকিম এবং জিনাত হাকিম। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাগাজিন ‘ভালোবাসার সাত রং’। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘কলিংবেল’, অভিনয় করেছেন—বাশেদ শিমন, উপমা, আরজে সায়েম, শর্মিলী আহমেদ প্রমুখ। রাত ৯টায় হাশিম রনির রচনায় নাটক ‘হূদয় কাব্য’, অভিনয়ে—রোমানা মালিক মুনমুন, শ্যামল মাওলা প্রমুখ। রাত ১১টা ১৫ মিনিটে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘দিগন্ত মিউজিক আওয়ার’, অংশগ্রহণে রবি চৌধুরী। জিটিভি :বিকাল ৩টা ৪০ মিনিটে ‘কলমে কণ্ঠে ভালোবাসা বন্ধনে’। বিকাল ৫টা ৪৫ মিনিটে ‘এই সন্ধ্যায়’, সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ভালোলাগার ছবি ভালোবাসার গান’, অতিথি চলচ্চিত্রজুটি বাপ্পী ও মহিয়া মাহি। রাত ৯টায় নাটক ‘প্রজাপতির ডানা’, রাত ১১টায় ‘ভালোবাসার ঘর মন জানালা’। বাংলাভিশন :রাত ৮টায় ‘ভালোবাসার লাল গোলাপ’। রাত ৯টা ৫ মিনিটে নাটক ‘প্রথম সূর্যের গল্প’, অভিনয়ে— মোশাররফ করিম ও তিশা। রাত ১১টা ২৫ মিনিটে ‘ভালোবাসার আড্ডা’, অতিথি মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, মোস্তফা সরয়ার ফারুকী। একুশে :সকাল ৮টা ৩০ মিনিটে ‘একুশের সকাল’, ৯টা ৩০ মিনিটে নাটক ‘লাভ রশিদ’, অভিনয়—চঞ্চল চৌধুরী, শানেরাই দেবী শানু প্রমুখ। দুপুর ৩টা ২০ মিনিট থেকে লাইভ কনসার্ট, অংশগ্রহণে মাইলস, সোলস, অর্থহীন, মিলা এবং হূদয় খান। রাত ১০টা ৩০ মিনিটে নাটক ‘ও পাশে কে ছিল’। এনটিভি :সকাল সাড়ে ৯টা ‘ভালবাসা মিলনে বিরহে’, সকাল ১০টায় টেলিফিল্ম ‘তবুও প্রতীক্ষা’, অভিনয়—হমায়ূন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, পূর্ণিমা, জিতু প্রমুখ। ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘গানে আলাপনে’, উপস্থাপনায় তারিন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘গল্প গানে ভালোবাসা’। রাত ৯টায় নাটক ‘আংটি’, অভিনয়ে—তিশা, মাজনুন মিজান, রাত সাড়ে ১১টা টেলিফিল্ম ‘অল টাইম দৌড়ের উপর’। বৈশাখী :বিকেল সাড়ে ৩টায় নাটক ‘আহ প্রেম অথবা আগডুম বাগডুম’, রাত ১১টায় নাটক ‘একটি দৈনন্দিন প্রেমের গল্প’।