আংটি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২২
এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘আংটি’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন—তিশা, মাজনুন মিজান, রূপন্তী, বাদল, হাবিব, হারুন, রিপন, লাল মামা প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—ঢাকা শহরের একটা সুন্দর গোছানো বাসা নিয়ে লেখক বিপুল আর তার চাকরিজীবী স্ত্রী লিসা থাকেন। সুখী দম্পতি বলা যায়। কিন্তু মাঝে মাঝেই এই বাসায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। এ নিয়েই এগিয়ে যায় নাটকটি।